সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর মন্দিরে চুরি, ষড়যন্ত্রের আভাস

১০ অক্টোবর, ২০২৪ | ১০:৩১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ ভরি স্বর্ণের মুকুট আজ দুপুরে চুরি হয়েছে! উল্লেখ্য, সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলার শতবর্ষী শক্তিপীঠ যশোরেশ্বরী মন্দিরে আজকে আনুমানিক দুপুর ২ টায় মায়ের এই মুকুট চুরির ঘটনা ঘটেছে! প্রসঙ্গত, এই স্বর্ণের মুকুট পাঁচ ভরী স্বর্ণ দিয়ে তৈরি ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকবছর আগে যখন মায়ের মন্দিরে পুজা দিতে এসেছিলেন তখন এই ধরনের মুকুট উপহার হিসেবে দিয়েছিলেন। মন্দিরের পুরোহিত এর বক্তব্য, উনি পুজো দিয়ে চলে গিয়েছিলন ২ টায়। ওইখানে একজন মহিলা ছিল মায়ের প্রসাদাদি সহ বিভিন্ন থালা-বাসন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে। উনি দরজা খুলে রেখে থালা বাসন পরিস্কার করতে গিয়েছিলেন। এসে দেখে মায়ের মুকুট নেই! সি সি টিভির ফুটেজে একটি ছেলেকে বের হতে দেখা যাচ্ছে। দেবীর ৫১ পীঠের এক পীঠের তীর্থক্ষেত্রের গহনা চুরিতে এলাকাবাসীর মধ্যে খুবই চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা ও এলাকাবাসী। তবে স্থানীয় অনেকে এটাকে দেশ নিয়ে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করছেন।