টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সখীপুর থানার বিভিন্ন পুজা মন্দিরে ঝটিকা সফর

১১ অক্টোবর, ২০২৪ | ৩:৪৭ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

১০ অক্টোবর সন্ধ্যা পরবর্তী রাত ৮.৩০ মিনিটে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার জনাব মোঃ শফিকুল ইসলাম (সানতু) সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজার নিরাপত্তা জনিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পুলিশী তৎপরতা মনিটরিং এর উদ্দেশ্যে তাৎক্ষণিক এক ঝটিকা সফরে সখীপুরে আসেন। এসময় তিনার সফরসঙ্গী হিসেবে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ও সখীপুর থানার ওসি জাকির হোসেন উপস্থিত ছিলেন। সখীপুর কেন্দ্রীয় পুজা মন্দিরসহ সখীপুর থানার বেশ কয়েকটি পুজা মন্দিরেও তিনি একইভাবে ঝটিকা সফর করেন। সখীপুর কেন্দ্রীয় পুজা মন্দিরে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার জনাব শফিকুল ইসলাম (সানতু) শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্দিরগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ,নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মন্দিরে পর্যাপ্ত আলো,বিকল্প বিদ্যুৎ হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা করাসহ পূজা চলাকালীন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কেউ যাতে কোন বিভেদ বা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করতে না পারে,সেদিকে সকলকে সতর্ক থাকার আহবান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।