রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী শাখার শুভ উদ্বোধন

১২ অক্টোবর, ২০২৪ | ১২:২৬ পূর্বাহ্ণ
মোঃ শহিদুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে টাঙ্গাইল থেকে পরিচালিত রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা বরমী ইউনিয়নের আব্দুল গনী মোড়ল টাওয়ারের দ্বিতীয় তলায় রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখা উদ্বোধন করা হয়েছে। রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখার প্রধান পরিচালক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা পরিচালক আল-আমিন আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ। উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির। উদ্বোধক আলহাজ্ব শাহজাহান ফকির সাহেব তার উদ্বোধনী বক্তব্য বলেন, 'সারা বাংলাদেশে শিক্ষার মান অনেকটাই কমে গেছে। তাই আমাদের শিক্ষার মানকে বাড়ানোর লক্ষ্যে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের তদারকি করার জরুরী প্রয়োজন বলে আমি মনে করছি।' উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়েজ আল মামুন ফকির, গাজীপুর জেলা শ্রমীকদলের আহ্বায়ক সদস্য, শরিফুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রোকনুজ্জামান রাসেল মোড়ল, বরমী ইউনিয়ন বিএনপি সংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রমুখ।