“আবার তোরা মানুষ হ”
লেখক: ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট ও কথাসাহিত্যিক) শত কোটি বছর করিয়া সাধন,পাইলাম যদিও এই স্বাদের মানব জনম।তবে কেন হে মন,করিতেছো এমন,অতীতের কষ্টে ভরা জীবন ভুলিতে পারিলেনা কি আজও,মানবকুলে আসিয়াও তুমি কেন করিতেছো ক্ষুদে জীবজন্তুর মতোই বোধ বিবেকহীন অমানুষিক আচরণ?সৃষ্টির সেরাকুল মানব জীবন শতভাগ লইয়াই আসিলে এ ভুবন,আসিয়াই কেন মনুষ্যত্ব বিকিয়ে আবার হইতে চলিয়াছো নরাধমে!ভাঙ্গিয়া জগতের ঘুম,চৈতন্য তবে আর তোমার ফিরিবে আর কখন? "আবার তোরা মানুষ হ হে প্রিয় বাছাধন।" স্বৈরশাসন নিকৃষ্ট,ফ্যাসিবাদ নিকৃষ্ট,ঘুষ-দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি অবিচার,জুলুম নির্যাতন সহ সব নিকৃষ্ট অপকর্মের প্রতি ঘৃণা জানাচ্ছি যারাই,ঠিক তারাই আবার সেই একই পথে নিজেকে ঠেলে দিচ্ছি কি-না,সেই ভাবনাটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে আমাদের দেশে। যদি একজনকে সরিয়ে নতুন আরেকজনের আগমন ঘটানোটাই সফলতা হয়,তবে সেই সফলতাই আমাদের জাতির জীবনে এক চরম বিষাদ সিন্ধু।আমরা শুধু মাত্র ব্যক্তি,গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের পালাবদল চাই না,চাই মনুষ্যত্বহীন স্বৈরশাসকের বদলে পূর্ণাঙ্গ মনুষ্যত্ব ও সুবিচারক শাসকের আগমন।আমরা চাই একজন শহীদ জিয়াউর রহমানের বিকল্প শাসক।শুধু কথায় নয়,শতভাগ কাজেই শহীদ জিয়াউর রহমানের মতো হুবহু বিকল্প।যুগযুগ ধরে এদেশে বহুবার ক্ষমতার পালাবদল হতে দেখেছি,রাজনৈতিকদের রাতারাতি ভাগ্যবদলের ইতিহাস দেখে এসেছি।কিন্তু একমাত্র শহীদ জিয়াউর রহমানের শাসনকাল ব্যতীত এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হতে আর তেমনটা দেখা মিলেনি।আমরা চাই রাতারাতি রাজনৈতিকদের ভাগ্য নয়,সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া দেখতে।রাষ্ট্রের যদি সংস্কারের খুব বেশিই প্রয়োজন পড়ে থাকে,তবে এটুকু সংস্কার যেন শুধু কাগজে কলমে বন্দী সংবিধান নোটে নয়,দেশের সাধরণ জনগনের জীবনে বাস্তবিক প্রতিফলনের সংস্কার হয়ে দেখা দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেগ,আর শ্রেষ্ঠ বিচারক সত্য মানুষ।সত্য মানুষ শুধুই একটি শব্দে আবদ্ধ নয়,বাস্তবিক জীবনেও নিখুঁত স্বতন্ত্র।স্বতন্ত্র শব্দটি কোন মতেই নিরপেক্ষ নয়,কারণ পৃথিবীতে নিরপেক্ষ শব্দে আবদ্ধ একটি বিষয় এজন্যই যে,নিরপেক্ষ নিজেও আত্মপক্ষ সমর্থন করেন।কিন্তু স্বতন্ত্র শব্দের জায়গা থেকে কখনও আত্নপক্ষ সমর্থনের নূন্যতম সুযোগ থাকতে পারেনা। নিজেকে স্বাধীন ভাবাটাই পৃথিবীর শ্রেষ্ঠ বোকামি।এরপরও মানুষ স্বাধীনতার জন্য লড়াই করে,রক্ত ঝড়ায় ক্ষেত্রবিশেষ জীবনও দিয়ে দেয়।গতদিন যার বিরুদ্ধে কিছু বলা যেতো না,আজ তার বিরুদ্ধে মুখ ভরে,বুক উঁচু করে কিছু বলা যায়।আবার একই ভাবে গতদিন যার পক্ষে বলা পাপ মনে করে কঠোর বিচারের মুখোমুখি হতে হতো,আজ তার পক্ষে গলা ছেড়ে,বুক উঁচু করে কথা বললেও,নেই কোনো পাপ,নেই বিচারের মুখোমুখি হবার কোন সম্ভাবনা।কিন্তু আজও সেই একই পদ্ধতিতে আরেকজনের বিরুদ্ধে গলা ছেড়ে,বুক উঁচু করে কিছু বলা যায়না।সে ভয় কিংবা শংকা থেকে না হলেও,আত্ন বিরোধীতার সংকোচ থেকেই। আমি সত্য সেদিন যেমন বলতে পারিনি অজানা শংকায়,আজও বলতে পারিনা সেই একই অজানা শংকা থেকেই। তবে আমি কেন এবং কোন যুক্তিতে নিজেকে স্বাধীন ভাবতে পারি? সবাই ভালো সাজার দৃশ্যমান একটি মহড়ায় ব্যস্ত।সত্য ও বাস্তবতাকে কোরবানি দিয়ে হলেও আজকাল সবাইকে দৃশ্যমান ভালো হতে হচ্ছে।এর পিছনেও রয়েছে অনেক কারণ নিহিত,যা অল্প কথায় বুঝানো সম্ভব নয়। এরপরও আছে সংসার ও পারিবারিক জীবনের পরাধীনতার গল্প।পৃথিবীতে সবচেয়ে দৃশ্যমান স্বাধীন হলো বন্য প্রাণী কিংবা পশুপাখি। ওরাও বেলা শেষে নিজেদের অস্থায়ী খড়কুটের নীড়েও ফিরে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে আর স্বাধীন কাকে বলা চলে?জীবনকে যদি দেহের মাঝে বন্দী থাকতেই এক অদৃশ্য প্রাণের ইচ্ছা অনিচ্ছায় নাড়াচড়া কিংবা চলাফেরা করতে হয়,তবে আর দেহের স্বাধীনতা কি শুধু দেশের প্রচলিত আইনে জেলখানায় বন্দীত্বকেই পরাধীন জীবন বলা শতভাগ যুক্তিযুক্ত ধরে নিতে পারি? যে মানুষটি স্বাধীনতার জন্য রাজপথে রক্ত দেন,জীবন দেন,সেই একই মানুষ সংসারে পরাধীনতার জন্যও একই ভাবে রক্ত দেন,জীবন দিতেও কৃপণতা করেননা।একই মানুষ,বহুরূপী চিন্তা চেতনা ও বোধ বিবেচনায় আসক্ত।দোষ কোনটি আর গুণ কোনটি জানিনা,তবে মানুষ যে,নিজের ব্যক্তিস্বার্থের খপ্পরে পড়েই,লোভের দাসত্ব স্বীকার করে নিয়েছেন নিজের অজান্তেই,সে বোধ করি বুঝতে পারাটাও একপ্রকার নূন্যতম জ্ঞানী লোকের সঙ্গ ছাড়া অসম্ভব বিষয়। পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে মিথ্যা ছিলো কি-না আজও জানা সম্ভব হয়নি,তবে মানুষ সৃষ্টির পর থেকেই সত্য -মিথ্যার প্রভাবশালী যুদ্ধ আজও চলমান। পৃথিবীর অন্য কোন প্রাণী সমাজে একমাত্র খাদ্য নিয়ে পাড়া-পারি,মারামারি হতে দেখা গেলেও সম্পদ কিংবা বাসস্থান নিয়ে গন্ডগোল দেখা যায়নি খুব একটা।ওদের জন্ম -মৃত্যু যেমন স্বাধীন,তেমনি স্বাধীন ওদের জন্মদাতা ও জন্মদাত্রীর জীবন ও যৌবন।পশুপাখির ডানায় ভর করে শূন্যে উড়ে চলতে পারলেও,ওদের সংসার ও সামাজিক জীবনে নৈরাজ্য নেই। দেশদেশান্তরে উড়ে বেড়াতে পাসপোর্ট কিংবা ভিসা সংক্রান্ত নেই কোন ঝক্কিঝামেলাও।ওরা এতটা সহজেই কেউ কাউকে ছেড়ে চলে যায়না,যদিও ওরা দৃশ্যমান অবাদ স্বাধীন প্রাণী।বন্য পশুপাখিরা নিরংকুশ স্বাধীন হলেও,ওদেরও রয়েছে মানুষের মতোই কিছুটা মিল।ইচ্ছে করলেই ওরা মুক্ত আকাশে উড়ে একদেশ হতে মুহুর্তেই পাড়ি দিতে পারে অন্য যেকোনো দেশে,কিন্তু ওরা সঙ্গী সাথী ছেড়ে সহজেই একাকী স্বাধীনতা ভোগ করতে অভ্যস্ত নয়।মানুষকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন মানুষের রচিত আইন কানুন,অস্ত্র ও পেশিশক্তি নির্ভর বহুবিধ কৌশল।কিন্তু ওদের সেসবের প্রয়োজন পড়েনা কখনও,ওরা নিজেদের জীবন ব্যবস্থা নিজেদের পূর্ব পুরুষদের দেখাদেখি শিখে নেয়,আর বাস্তব জীবনেও হুবহু তার অনুসরণ করে জীবন জীবিকা নির্বাহ করে যায় মৃত্যু পর্যন্ত।পৃথিবীর অন্যসব প্রাণীদের মতো মানুষের জীবনেও রয়েছে অনেকটা মিল,কিন্তু মিল নেই শুধু জ্ঞান-বুদ্ধি,বিচার বিবেগ ও সভ্যতা বিকাশের অনুভূতিতে।ওরাও যেমন জীবিকার জন্য সুবিধা মতো অন্যসব প্রাণীদের ভক্ষণ করে,মানুষও ঠিক তাই।অথচ জীবনের মূল্য বিবেচনায় পৃথিবীর সব প্রাণীই বেঁচে থাকবার নূন্যতম অধিকার সংরক্ষণ করে।কিন্তু একমাত্র মানুষ ব্যতীত অন্যসব প্রাণীর জীবনের মূল্য মানব সমাজে বিবেচ্য নয়,আর নয় শাস্তিযোগ্য কোন অপরাধও! শিক্ষার শুরু জন্মলগ্ন থেকেই এর শেষ নেই অশেষ,মাঝপথেই মানুষের মৃত্যু নিশ্চিত।জীবন আছে বলেই জীবিকার প্রয়োজন আছে প্রতিটি জীবের,কিন্তু এক জীব আরেক জীবের জীবন কেড়ে নিয়েই জীবিকা নির্বাহ করছেন অবিরাম।এখানে জীবের সমঅধিকার লুণ্ঠিত হচ্ছে কি-না সেই প্রশ্নের জায়গাটিকেই প্রকৃত স্বতন্ত্র বলে আমি বিচার করে আসা মানুষ।ভুল কার কে জানে,তবে অযৌক্তিক,অযাচিত ও অবিচার বিরোধী শব্দ সবসময় আমার বিবেগের অভিধানে সঞ্চিত থাকে,সেই অভিধান থেকেই আমার এই কথাগুলো প্রকাশ্যে আসতে চায়।বলতে চাই অনেক কথাই,কিন্তু পারিনা।পারিপার্শ্বিক,সামাজিক,রাষ্ট্রীয় ও ধর্মীয় কারণেই হোক,আর ব্যক্তিগত কারণেই হোক,স্বেচ্ছায় পরাধীনতা প্রিয় মানব জাতির একজন অতি নগন্য সদস্য আমি নিজেও বটেই।মানুষ যতটাই জঘন্য হোক,আমার জানামতে এখনও এক মানুষ আরেক মানুষের মাংস ভক্ষণ করবার কথা শুনিনি,আর চিন্তাও করতে পারিনি। পৃথিবীতে এখনও এমন মানুষ অনেক যে,তার প্রতিপক্ষ শত্রুকে জন্তু জানোয়ারের সাথেও তুলনা করেন,কিন্তু কোন অবস্থাতেই মানুষকে কোন মৎস্যের সাথে তুলনা করেননা।কারণ আমার দেখা মতে এক মৎস্য দিব্যি জীবন্ত আরেক মৎস্যকে ভক্ষণ করে জীবিকা নির্বাহ করে,আর সচরাচর তেমন অন্য কোন প্রাণী তার নিজ জাতিকে এভাবে ভক্ষণ করে জীবিকা নির্বাহ করে না।কিন্তু জন্তু জানোয়ারের মধ্যে এমন প্রাণী অনেকই আছে যারা মৎস্য জীবের মতোই একে অন্যকে আহার হিসেবে ভক্ষণ করে জীবিকা নির্বাহ করে আসছে।সেখানে একমাত্র মানুষই ভিন্ন,মানুষ অন্য জীবকে আহার করেন,কিন্তু নিজ জাতিকে ভক্ষণের কথা চিন্তাও করতে প্রস্তুত নন।সেই হিসাব মতে মানুষ যতটাই তাদের অপকর্মের জন্য বিখ্যাত কিংবা কুখ্যাত হোক,এখনও সৃষ্টির সেরা জীব হিসেবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন পৃথিবীর বুকে।তাই মানুষকে ভয় করিনা আমি,কিন্তু ভয় করি মানুষের বিদ্বেষের চক্রে পড়ে নিজের দেহাবশেষ যাতে বন্য জন্তু জানোয়ার কিংবা নিকৃষ্ট পোকামাকড়ের খাদ্য হিসেবে লক্ষ কোটি পেটে বিভক্ত হয়ে না পড়ে সেই বিষয়টিকেই।এখানে চিন্তার অবাদ স্বাধীনতা রোধ করবার ব্যবস্থা না থাকলেও,চিন্তা করবার মানুষটিকে রোধ করবার মতো অসংখ্য ব্যবস্থা পাকাপোক্ত রয়েছে ঠিকই।চিন্তা অদৃশ্য বলেই চিন্তাকে রোধ করা অসম্ভব কিন্তু শব্দের গুণে চিন্তা প্রকাশ্যে আসাটাই যত সমস্যা সৃষ্টি করে।তাই চিন্তা স্বাধীন হলেও প্রকাশ চির পরাধীন। মানব সমাজের সবচেয়ে বড় সমস্যা মতভেদ।এই মতভেদের সৃষ্টি হয় ধর্মের নাম করে,অথচ সব ধর্মই সৃষ্টি মানব সমাজে শান্তির বার্তা নিয়ে।কিন্তু বিরতিহীন ভাবে শান্তি সৃষ্টির অলক্ষ্যেই থেকে যাচ্ছে ধর্মের পবিত্র ও মহতি মূল লক্ষ্যগুলো।এ নিয়ে বিতর্কে জড়ানোই এখন মানব জাতিকে রক্তাক্ত সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে,যেসব যুদ্ধ বিগ্রহ চরম মানবতাবিরোধী ও বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলছে অবিরাম।শান্তি প্রতিষ্ঠার জন্য যদি মানুষ হত্যা বিচার্য হয়,তবে আর শান্তিটা গিয়ে কোন সমাজে অথবা কোন পৃথিবীতে প্রতিষ্ঠা পেতে পারে! শিক্ষা আমাদের কতটা অশিক্ষিত করেছে,শান্তি আমাদের কতটা অশান্তির অনল জ্বালিয়ে দিয়েছে,ধর্ম আমাদের কতটা অধর্ম করে তুলেছে! সেই প্রশ্ন করবার মতো মূর্খ অশিক্ষিতও কি আজ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছেন না এতটা ঠেলাঠেলি ভেদ করে? মৌলবাদ,জঙ্গিবাদ কিংবা ধর্মান্ধতা নিয়ে আমি বিগত দিনে এতটা ভাবিনি,যা আজ ভাবতে হচ্ছে।এটা শুধুই ভাবনার বিষয়ে সীমাবদ্ধ নেই রীতিমতো দুঃচিন্তার বিষয় হয়েও দেখা দিয়েছে আজকাল।লোভের দাসত্ব নিয়েই আমাদের জীবন যেখানে গঠিত,সেখানে সমাজ আর রাষ্ট্রকে দোষারোপ করাও বোকামি।মানুষ মাত্রেই লোভী প্রাণী,কেউ জাগতিক লোভে মনুষ্যত্ব বিকিয়ে দিচ্ছেন,আবার কেউ পরকালের লোভে বিধ্বংসী হয়ে উঠছেন।অর্থসম্পদের লোভ মানুষকে বাঁচতে স্বপ্ন দেখায়,আর পরকালের লোভ মানুষকে মরতে স্বপ্ন দেখায়।মৃত্যু যদিও জীবের জন্য এক অবধারিত সত্যের নাম,তবুও বেঁচে থাকবার নূন্যতম লোভ থেকে কোন প্রাণীই মুক্ত নন।অনন্ত সুখ স্বপ্ন পৃথিবীর মানব সমাজে সবচেয়ে বড় নেশা,বড় লোভ।এই নেশায় ধর্মের অপব্যাখা করে কাউকে একবার আসক্ত করতে পারলে,জীবন তার কাছে হয়ে উঠে তুচ্ছ।অথচ যারাই এ নেশায় মানুষকে আসক্ত করবার কাজে নিয়োজিত,তারা সবাই বেঁচে থাকবার ঘোর নেশায় আসক্ত,পাশাপাশি কর্তৃত্ববাদের চরম পৃষ্ঠপোষক তারাই।অন্যকে স্বর্গের লোভে আসক্তি করে নিজেদের কর্তৃত্ববাদ যাদের ঘোর অন্ধ করে রেখেছে,আর যাইহোক তাদের ধর্মান্ধ বলাটাও নেহাত অন্যায়।এরাই সেই ভয়ংকর জঙ্গিবাদের দোসর,এদের না আছে ধর্ম,আর না আছে ঈমানের নূন্যতম অংশ।বেশবোষায় এঁরা ধার্মিক বটেই,আদতে এদের অন্তরে সেই সীলমোহর লাগানো,যার কথা পবিত্র মহাগ্রন্থে উল্লেখ করা হয়েছে। এঁরা সবকিছু জেনেও অজানা,দেখেও অদেখা,শুনেও না শুনা,বুঝেও না বুঝা প্রাণী।অথচ বিচার দিবসে এরাই নিজেদের আত্নরক্ষার জন্যে সবকিছুই অস্বীকার করে বসবে,কিন্তু এতেও ওদের শেষ রক্ষা হবেনা,আর হবেনা ওদের অনুসরণকারীদেরও।যেনতেন ভাবে এরাই চাচ্ছে বাংলাদেশের সরলমনা সাধারণ মানুষকে বোকা বানিয়ে ক্ষমতার মসনদে আসীন হতে।অথচ পবিত্র ধর্ম ইসলামের কোথাও এই কর্তৃত্ববাদের সমর্থন দেয়া নেই। জোর করে কাউকে ধর্মের পথে আনতে হয়না,যদি সেই মানুষ দিব্য জ্ঞানী হন।পৃথিবীতে সৎকর্মের চেয়ে বড় ধর্ম নেই,অথচ সেই সৎকর্মের কথা বললেই ধর্মান্ধের অন্তর জ্বলে উঠে। কারণ সৎকর্ম ভোগ বিলাসী জীবন আনতে অক্ষম,আর কথিত ধর্মে ভোগ বিলাসী জীবন যাপন করতেও সক্ষম। আমাদের প্রিয় নবী করিম (সাঃ) মহাত্মার জীবনীর কোথাও ভোগ বিলাসী স্থান করে নেয়নি,অথচ আমাদের নব্য চেতনাবাজ ধর্ম ব্যবসায়ীদের জীবনে তা প্রতিষ্ঠিত। মানব জাতিকে এতটা নিষ্ঠুর হতে শেখালো কে,দরিদ্রতা না-কি ভয়ংকর লোভ?বিজ্ঞের চোখে একজীবন তাকিয়ে যদি দেখতে হয়,আমাদের সেই অতি পরিচিত বিজ্ঞ দৃষ্টিতেই চরম ভ্রম,তবে আর নিজেকে শ্রেষ্ঠ জাতির সদস্য ভাবাটা কি নির্অথক নয়?সৌন্দর্য প্রিয় মানুষ কি একটি বারের জন্যও নিজের ভিতরে লুকিয়ে থাকা কুৎসিত রূপ দেখতে পাননা! না-কি দেখতে পেয়েও তা নিরবে চেপে যান?দেশে আজ ঘুষ-দুর্নীতির রাজত্ব চলছে,এই ঘুষ-দুর্নীতিকে পরাজিত করবার সুদুরপ্রসারি সূক্ষ পরিকল্পনা ব্যতীত রাষ্ট্র সংস্কারের চিন্তা কতটা বিজ্ঞের পরিচয় বহন করে, সেই প্রশ্নের জবাব সময়ই বলে দিবে। সময়কে এড়িয়ে যাওয়া মানুষের স্বভাব,কিন্তু সময় কাউকে এড়িয়ে চলেনা,সময় প্রকৃতির নিয়ম মেনেই তার নিজস্ব গতিতে আপন মহিমায় চলছে তো চলছেই। Time and the flow of the river wait for no one. যদি কখনও সময় থমকে দাঁড়ায়!তবে বুঝে নিবেন আপনি সময়কে চরম উপেক্ষা করেছেন,তাই আপনি নিজেই নিজের নিকট বিচারের মুখোমুখি দন্ডায়মান। আপনার উপেক্ষিত সময় শুধু আপনাকে একটি আবশ্যিক স্থিরতার জায়গায় এনে দাঁড় করিয়েছেন। যে নাম পরিচয় এতদিন আপনার অস্তিত্বকে চিহ্নিত করতেন,সে নাম পরিচয় একদিন হারিয়ে যাবে,আপনাকে বহনকারী দেহটিও একদিন যেমন মাটির সাথে মিশে যাবে তেমনি।আপনার ভিতরে থাকা আপনার আমিত্ব এক মহা অস্তিত্ব সংকটে আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দিবে সেই মহা বিচার দিবসে।পৃথিবীতে থাকাকালীন আপনার সেই নাম পরিচয়ের কোন চিহ্নও সেদিন অবশিষ্ট থাকবেনা,আপনার অতীত কৃতকর্মের ফলাফল বিচারেই আপনি চিহ্নিত হয়ে যাবেন,আপনি অনন্ত স্বর্গ না-কি নরকের বাসিন্দা হচ্ছেন।আজ যে মান অহংকার আপনাকে গৌরবময় ভ্রান্ত পথের যাত্রী হিসেবে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছেন,সেই ভ্রান্ত দৃশ্যমান সৌন্দর্যের ফলের বিষাদ আপনাকে বহন করতে হবে অনন্তকাল।যেখানে জন্ম-মৃত্যু নেই,থাকবে অনন্ত সুখ কিংবা কষ্টের ফল ভোগের জন্য নির্ধারিত জীবন ব্যবস্থা।লেখা বড় হয়ে যাচ্ছে,তাই শেষের দিকে যাওয়ার চেষ্টা করছি।শেষ করবার পূর্বে আজকের শিরোনাম "আবার তোরা মানুষ হ " বিষয়টির তাৎপর্য বুঝাতেই ছোট্ট একটি গল্প আরও দুই মিনিট সময় নিয়ে পড়তে অনুরোধ করছি। আগের দিনে গ্রামগঞ্জে বাবা-মা,দাদা-দাদী,নানা-নানি কিংবা বয়োঃবৃদ্ধরা শিশুদের নানারকম মনমাতানো গল্প শুনাতেন।এখন সেই প্রচলন কতটা আছে জানি না,তবে এসব গল্পের মাঝেও ছিলো জীবন চলার পথে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার উপকরণ।যে শিক্ষা এখন একজীবন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েও অর্জন করা সম্ভব নয়।সেই রকম একটি মানব জীবনে শিক্ষা মূলক গল্প আমি নিজে প্রথম শুনেছিলাম আমার আধ্যাতিক গুরুর মুখ থেকেই। গল্প "পরশ পাথর" -------- এক শিশুকে তার বৃদ্ধ দাদা একটি পরশ পাথরের গল্প শুনাচ্ছিলেন,শিশু গল্পটি এতটা উৎসাহ নিয়ে শুনলেন যে,তার জীবনে এই একটি গল্পই তাকে ঘর ছাড়া করেছিলো।পরশ পাথরের খুটিনাটি বৃদ্ধ দাদা এতটা নিখুঁত ভাবে বলেছিলেন যে,শিশুটি মন্ত্র মুগ্ধের মতো শুনে রাতারাতি নিজেকে বদলিয়ে ফেলে।যখন শিশুটি পরশ পাথরের অসীম গুণের কথা শুনছিলেন,তখনই শিশুটি পরশ পাথরের প্রেমে নিজেকে হারিয়ে ফেলেন নিজের অজান্তেই। যার পরশে লোহাও সোনা হতে পারে,সেই পাথর পাওয়াটাও যে,খুব সহজ বিষয় নয়,সেও কিন্তু বৃদ্ধ দাদা ঠিকই বলতে ভুলেননি। যাইহোক,চঞ্চল ও দুষ্ট প্রকৃতির সেই ছেলেটি তার বৃদ্ধ দাদার মুখে পরশ পাথরের গল্পটি শুনেই হঠাৎ সে কঠিন চিন্তাযুক্ত হয়ে পড়ে,সমস্ত চঞ্চলতা থেমে যায়,দুষ্টমী ছেড়ে এক মহা ধ্যানীরূপে আর্বিভূত হয় তার দেহ ও মন।একে একে তিনদিন যাবৎ তার এমন অস্বাভাবিক পরিবর্তন দেখে বাড়ির লোকজন বেশ চিন্তিত হয়ে পড়েন।তিনদিন পর গভীর রাতে ছেলেটি হঠাৎই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়।বাড়ির লোকজন অজানা আশংকায় দিনরাত এ বাড়ি সে বাড়ি, এ গ্রাম সে গ্রাম তন্যতন্য করে খুঁজেও ছেলেটির কোথাও কোন হদিস করতে পারলেননা।এভাবে শোকে দুঃখে বাড়ির লোকজন,আত্মীয় স্বজন বেশকিছুদিন থাকবার পর অবশেষে ধিরে ধিরে ছেলেটির আশা একটি সময় ছেড়ে দিতেই বাধ্য হন। ছেলেটি আসলে সেই রাতে তার দাদার বলা পরশ পাথরের গল্পে নিজেকে নিজের অজান্তেই হারিয়ে ফেলেছিল,তার মনপ্রাণ ধ্যানে শুধুই সেই পরশ পাথরের প্রতিচ্ছবি ভেসে বেড়াচ্ছিলো।সে তাই টানা তিনদিন নাওয়া খাওয়া ছেড়ে পরশ পাথর খুঁজে পাবার এক কঠিন সংকল্পে আবদ্ধ হয়ে পড়ে,জীবনের শেষ দিন পর্যন্ত হলেও সে পরশ পাথরের খুঁজে নিজেকে আত্মনিয়োগ করবার দৃঢ় প্রতিজ্ঞায় নিজে নিজেই আবদ্ধ হয়ে হঠাৎ গভীর রাতে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই এক কাপড়ে বেড়িয়ে পড়ে দুর অজানা পথে পরশ পাথরের সন্ধানে।বন জঙ্গল,ঝোপঝাড়,নদীর পাড় সবজায়গা তার বিচরণ অবিরাম ভাবে চলছে শুধু এক পরশ পাথরের খুঁজে।ক্ষুধা তৃষ্ণায় পাগল ভেবে কেউ কিছু দিলে খায়,যেখানে রাত সেখানেই গাছতলা কিংবা স্কুল মসজিদের বারান্দায় তার রাতের আশ্রয়স্থল। এভাবেই সেই শিশু ছেলেটি একটি সময় যুবক,যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত গড়িয়ে পড়ে জীবন।তবুও তার সেই পরশ পাথরের ধ্যান আর মন থেকে মুছে যায়না,তার বিশ্বাস জীবনের শেষ দিন হলেও সে দেখা পাবে সেই পরশ পাথরের।তখন সে সাত রাজার ধন ঘরে বসেই আবিষ্কার করবে।নেশা,লোভ আর স্বপ্নের সমন্বয়ে একজীবন প্রায় কেটে যায় সেই ছেলেটির,কিন্তু আশাহত হয়না সে কিছুতেই।জীবনের শেষ প্রান্তে সেই ছেলেটি আজ বৃদ্ধ,তবুও খুড়িয়ে খুড়িয়ে দিনে যতটুকু সম্ভব খুঁজে ফেরে পরশ পাথরের সংস্পর্শ। একদিন নদীর ধারে এক ঝোপঝাড় ও কাশবনে উঁকিঝুকি দিয়ে খুঁজতে থাকে কিছু একটা।পাশেই একটি পুরনো হিজল গাছের নিচে এক উলঙ্গ পাগলকে চোখ বন্ধ করে কি এক গভীর ধ্যানে মগ্ন থাকতে দেখে সেই লোকটি।লোকটি ভাবলো উলঙ্গ পাগলটির কাছেই একটু সময় বসবে।লোকটি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আশাহত এক জীবনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ ভাবনায় মগ্ন হয়ে বসে পড়লেন সেই হিজল গাছের তলায় ধ্যানরত উলঙ্গ পাগলের পাশেই।দীর্ঘ সময় অতিবাহিত হলেও পাগল তার ধ্যান ভঙ্গ করছেননা,লোকটিও নিজেকে আর সেখান থেকে কোথাও যাবার ভাবনাও ভাবতে পারছেননা।ক্লান্ত শ্রান্ত লোকটি একটি সময় নিজের অজান্তেই ঘুমের ঘোরে হারিয়ে গেলেন।ঘুম যখন ভাঙ্গে তখন ভোরের আলো পৃথিবীকে আরেকটি নতুন দিনের আহবান করছে।পাখিরা সব কিচিরমিচির শব্দ করে বাসা ছেড়ে চলছে খাদ্যের খুঁজে এদিক সেদিক।তখনও পাশের সেই উলঙ্গ পাগলটি ধ্যান ভঙ্গ হয়নি দেখে লোকটি আশেপাশে কাশ বনের ঝোপঝাড়ে উঁকিঝুঁকি দিয়ে খুঁজতে লাগলেন পরশ পাথর। হঠাৎ ধ্যানরত উলঙ্গ পাগলটি ধ্যান ভঙ্গ করে লোকটিকে জিজ্ঞাসা করে মৃদু হাস্যে বললেন,"কি হে কি খুঁজছিস এমন করে"?লোকটি নিজে কিছুটা লজ্জিত ভাবে ধিরে ধিরে উলঙ্গ পাগলের কাছে এসে বললো,"বাবা আমি যা খুঁজছি,সে কথা বললে তুমি কি তার সন্ধান বলে দিতে পারবে"?উলঙ্গ পাগল এবার আত্নবিশ্বাসের সুরেই বললেন,"বল তো আগে কি এমন খুঁজছিস,তার নাম জানলে সন্ধান তো দিতেও পারি আমি"।এবার লোকটি কাঁদো কাঁদো হয়ে হাতজোড় করে বললো,"সত্যি বলতে পারবে বাবা সেই পরশ পাথরের সন্ধান আমাকে?যার জন্য সেই শিশুকাল থেকে বন বাদারে,ঝোপঝাড়ে খুঁজতে খুঁজতে আজ আমি জীবনের এই শেষ সময় বৃদ্ধকালে এসে পৌঁছেছি,নিজের ঘর সংসার,পিতামাতা সবকিছু ছেড়ে যে,পরশ পাথরের খুঁজে এই বৈরাগ্য জীবন বেছে নিয়েছি,দয়া করে একটি বার বলো বাবা,সেই পরশ পাথরের সন্ধান আমি কোথায় পেতে পারি? "উলঙ্গ পাগল এবার একটু শব্দ করে হেসেই তার ডান হাতের সাহাদাৎ আঙ্গুল উঁচু করে বাম দিকের তার নিকটবর্তী একটি কাশবনের ঝোপ দেখিয়ে বললো," ঐ ঝোপের আড়ালেই গিয়ে দেখ তোর সারাজীবনের কাক্ষিত পরশ পাথরটি পড়ে রয়েছে। "এবার লোকটি খুশিতে আত্নহারা হয়ে এই বৃদ্ধ বয়সেও যৌবনের সমস্ত শক্তি ফিরে পেয়ে সোজা চলে গেলো সেই ঝোপের আড়ালে,গিয়ে সত্যি সত্যিই খুঁজে পেলো তার সারাজীবনে খুঁজে ফেরা সেই কাক্ষিত পরশ পাথরটি।দ্রুত তা দুই হাতের মুঠোয় নিয়ে বুকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে লাগলো লোকটি।কিছুক্ষণ খুশিতে কেঁদে মনের কষ্ট লাঘব করেই হঠাৎ ছুটে চললো লোকটি,উদ্দেশ্য সেই ছোট্ট বেলায় ফেলে আসা বাড়িতে ফেরার। কিন্তু হায়,এতদিনে সে কোথায় থেকে কোথায় এসেছে,আর সেই বাড়ি খুঁজে পাওয়া কি এতটাই সহজ হবে আজ,সেই ভাবনাও ভাবতে সময় হয়নি তার।কিছু দুর যাওয়ার পর লোকটির হঠাৎ স্বাভাবিক জ্ঞান ফিরে পেলো,ভাবতে লাগলো,যে পরশ পাথরের এতগুণ,যে পরশ পাথর খুঁজে পাওয়া মানুষের অসাধ্য,সেই পরশ পাথরের এতটা কাছে বসে থেকেও,তার সন্ধান জেনেও কেন এই লেংটা পাগল আমাকেই তার সন্ধান বলে দিলেন?অথচ সে নিজে তা তুলে নিলেননা।এমন ভাবনা মাথায় আসা মাত্রই লোকটি সোজা ফিরে আসলেন সেই লেংটা পাগলের কাছে।এসেই পরশ পাথরটি দুই হাতের মুঠোয় নিয়ে ভক্তি করে পাগলকে প্রশ্ন করলেন," বাবা কিছু মনে নিবেন না,একটি প্রশ্নের উত্তর কি আমি পেতে পারি? "লেংটা পাগল বললেন," তোর কাক্ষিত পাথর এখন তোর হাতের মুঠোয়,যা পেতে তোর একটি জনমই শেষ করে দিয়েছিস,এখন আবার কি প্রশ্ন তোর? বল দেখি।"লোকটি হঠাৎ কেঁদে ফেলে বললেন,"বাবা ভাবছি এই অমূল্য সম্পদ পরশ পাথরটি আপনার এত কাছে পড়ে ছিলো,আপনি নিজে তাকে না নিয়ে কেন আমাকে দেখিয়ে দিলেন? "এবার পাগলের চোখে মুখে আনন্দের হাসি ফুটে উঠলো,পাগল সামান্য হাসিমাখা মুখে বললেন,"তুই যেমন এই পরশ পাথরের গুণের গল্প শুনে একে খুঁজে পেতে ঘর ছাড়া হয়ে শিশু থেকে বৃদ্ধ,একজীবন পাড়ি দিয়েছিস এই পরশ পাথরের সন্ধানে,আমি নিজেও সেই শিশুকালে এই নদীর ঘাটে লেংটা হয়ে গোসল করতে এসে হঠাৎ এই পরশ পাথরটি দেখে এই পুরনো হিজল গাছটির নিচে বসে পড়ি।কি কারণে এবং কি উদ্দেশ্যে এভাবে বসে পড়ি সেই রহস্য একমাত্র আমি ছাড়া আর কাউকে কখনও বলিনি,বাবা-মা, আত্নীয় স্বজন,পাড়াপ্রতিবেশি কত মানুষ এসে কত কথা বুঝিয়েছেন,কত প্রশ্ন করেছেন,সেও ভুলে গেছি আজ।অনেক দিন চেষ্টা করেও কেউ আমাকে আমার এই আসন থেকে সরাতে পারেনি,অবশেষে সবাই ধরেই নিয়েছেন যে,আমাকে কোন জিন অথবা ভূতে নিয়ন্ত্রণ করছে,কেউ কেউ পাগল হয়েছি বলেও পরিশেষে মেনে নিয়ে আমাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছে। সেই যে,শিশুকালে লেংটা অবস্থায় এইখানে বসেছি,আজ বৃদ্ধ বয়সেও নিজেকে আর বৃদ্ধ মনে হয়না।মনে হয় সেই তো কদিন আগের কথা।আমার মনের একান্ত বাসনা ছিল এই,পরশ পাথরের এতগুণ,অথচ আমরা মানুষ কেন পরশ পাথরের মতো গুণী হতে পারবোনা?তাই তোর মতো সবাই এই পরশ পাথরের খুঁজে নিজেকে বিসর্জন দিলেও,আমি এতটা বছর খুব কাছ থেকে দেখে দেখে নিজেকেই পরশ পাথর বানানোর সাধনায় ধ্যানে বসেছি।কতটা সফল হয়েছি জানিনা,তবে আমার ভিতরে এখন ঐ পরশ পাথরটিই স্থায়ীভাবে বাসা বেঁধে আছে,তাই গতদিন তুই যখন এই পরশ পাথরের খুঁজে এদিক সেদিন খুঁজতেছিলি,মনটা আমার তোর শিশু কালের বাড়ি ছাড়ার দৃশ্য দেখতে পেলো,মনে হলো চোখ বন্ধ করে কতটা সময় পরশ পাথরের রূপ আমার ভিতরে দেখা যায়,সেই ধ্যানেই রাত্রি কেটে গেলো,আজ সকালে চোখ খুলেছি তোর প্রতি দয়ার পরশেই,তাই ভাবলাম এই পরশ পাথর আর আমার দেখার কাজে না থাকলেও চলবে,যখন সে আমার ভিতরেই করছে বসবাস। যে আমার ভিতরেই করছে বসবাস,সেই বস্তুকে হাতে তুলে নেয়াতে নেই তো আমার কোন লাভ। তাই তোকে এর সন্ধান বলেছি,তুই একে হাতে পেয়েছিস,হয়তোবা তোর জীবন এখন ধন্য,আর আমি একে আমার ভিতরে পোষণ করছি এতেই আমার কাজ।যা একে নিয়ে বাড়ি ফিরে যা।"লোকটি এতক্ষণ পাগলের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন,পরিশেষে অতীত,বর্তমান ও ভবিষ্যৎ কিসব ভেবে হঠাৎই হাউমাউ করে কেঁদে পরশ পাথরটি পাগলের পায়ের কাছে ফেলে দিয়ে লোকটি নিজেও লুটিয়ে পড়েন পাগলের পায়ে।লোকটি কান্নার ফাঁকে শুধু গুমরে গুমরে এটুকুই বলতে থাকেন, যার পরশ পাথর তার পায়ের কাছেই আমার শেষ সময়টুকু শেষ হোক,এটুকুই এখন আমার শেষ চাওয়া। পাগল শুধু লোকটির মাথায় হাতবুলিয়ে দিয়ে স্নেহ ও শান্তনার সুরে এটুকুই বলছিলেন- "আবার তোরা মানুষ হ"