সখীপুরে ফল-সবজি বীজের আড়ালে মরণঘাতী ইয়াবা ব্যবসা, গ্রেফতার ১

২৮ অক্টোবর, ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি। , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা রোডে খান মার্কেটের সামনে ফুটপাতে বীজের দোকানে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। সোমবার (২৮অক্টোবর)বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেনের নির্দেশে পুলিশের টহলদলের অভিযানে ২০পিচ ইয়াবাসহ একজনকে হাতেনাতে আটক করেছেন সখীপুর থানা পুলিশ। ইয়াবা ব্যবসায়ী গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের ৮নং ওয়ার্ডের মো.নজরুল ইসলামের ছেলে মো.ছানোয়ার হোসেন (৪২)। ঘটনার বিবরণে জানা যায়,ছানোয়ার বিভিন্ন ফলমূল ও সবজির বীজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল।ঘটনার দিন মুলা বীজের ভেতরে খোলা বস্তায় ভরে বিক্রি করছিল মরণঘাতী ইয়াবা। এ-বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন,গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। মাদক নির্মূলে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।