ঝিনাইদহে ভাই ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ

১১ নভেম্বর, ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ সদর উপজেলার কুুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামে নিজের পরিবারের নিরাপত্তাসহ লোকজনদের বাঁচাতে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বরিউল ইসলাম। রবিউল ইসলাম রামনগর গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে।রবিউল ইসলাম এজাহারে উল্লেখ করেন যে,সদর উপজেলার রামনগর গ্রামের মৃত. ইয়াকুব মন্ডলের পুত্র কুরবান আলী (৪০) ও এলাহী মন্ডল (৫৫) এবং ভাতিজা এলাহী মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন (৩২) তারা আমার আপন ভাই ও ভাতিজা। পিতা-মাতার মৃত্যুর পর আমরা আমাদের পৈত্রিক জমি জায়গা ভাগ বাটোয়ারা করে যে যার মত পৃথকভাবে বাড়ী ঘর নির্মান করে দীর্ঘ দিন বসবাস করে আসছি। আসামীগনের সাথে আমার জমি জায়গা নিয়ে বিরোধ থাকার কারনে আসামীগন আমাকে বসত বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য নানাভাবে অত্যাচার করা সহ খুন জখমের ভয়ভীতি ও হুমকি ধামকী দিয়ে আসছিল। এই অবস্থায় গত শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে আসামীগন হাতে দেশীয় তৈরী লোহার রড, শাবল ও হাতুড়ী নিয়ে আমার বসত বাড়ীর মধ্যে প্রবেশ করে আমাকে ও আমার স্ত্রী সন্তানদেরকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে ও বাড়ী থেকে বেরিয়ে যেতে বলে।তখন আমার পুত্র মোঃ কাসেম আলী।