কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহারুল দেশ ছেড়ে পালানোর সময় আটক
২৮ নভেম্বর, ২০২৪ | ১০:০২ অপরাহ্ণ
মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামকে দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কপিলমুনি ইউনিয়নের আগরঘাটা বাজারের খেয়াঘাটে সংঘটিত লুটের মামলায় গ্রেফতার দেখানো হয়। এ সময় ১০ দিনের রিমান্ড চেয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। উল্লেখ্য ৫ ই আগষ্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাহারুল পলাতক ছিল। এক সময় উক্ত বাহারুল কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালীন সংগঠনের নাম ব্যবহার করেন বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল।