শহিদুজ্জামান শাকিলের নতুন কবিতা

“স্বাধীনতা তুমি”

৬ ডিসেম্বর, ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

স্বাধীনতা তুমি | | স্বাধীনতা, হে প্রাণের স্বাধীনতা তুমি এত নিষ্ঠুর এতই পাষাণ তোমার জন্য বিসর্জন দিয়েছে কত-না নর নারীর প্রাণ। | | পলাশ ফুটেছে শিমুল ফুটেছে ফুটেছে কতশত ফুল হে নির্দয় স্বাধীনতা, তুমি তো খালি করেছো অসংখ্য মায়ের কোল। | | মা, মাগো তুমি আর কত কাঁদবে উঠোনের সেই সজনে গাছটি ধরে চেয়ে দেখ মা, পূর্ব দিকে উঠেছে রবি স্বাধীন বাংলার রক্তিম রক্ত নিয়ে। | | লেখক: শহিদুজ্জামান শাকিল শিক্ষাপ্রতিষ্ঠান: ঢাকা কলেজ বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান (২০২৩-২০২৪)।