হোমনায় হিন্দু সম্প্রাদয়ের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুমিল্লার হোমনায় হিন্দু সম্প্রাদয়ের শীতার্ত মানুষদের মাঝে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী মনোয়ার সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে হোমনা উপজেলার উত্তরপাড়ার (কামারপাড়া) ১০০ টি অসহায় হিন্দু সম্প্রাদয় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধায় তিনি উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুরে ১০০ টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তিনি বক্তব্যে বলেন, এই শীতে সংখ্যালঘু অসহায় মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়। তাদের কে তেমন একটা সহযোগিতা করা হয় না। পর্যপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের কে শীতের ভোগান্তি পোহাতে হয়। পূর্বে অনেক জনপ্রতিনিধি থাকলেও তারা সেরকম ভাবে শীতবস্ত্র বিতরণ করেননি। এ শীতে অসহায় মানুষরা যেন কষ্ট না পায় তার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই। উল্লেখ্য, ইতিমধ্যে তিনি হোমনা-মেঘনার বিভিন্ন স্থানে প্রায় এক হাজারের অধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তার এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।