বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা শাখা (১২৮) কমিটি গঠন

৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৭ অপরাহ্ণ
মোঃ রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাংবাদিকদের প্রানের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি রাত ৮ ঘটিকায় উপজেলার জৈনা বাজার কার্যালয়ে আব্দুল বাতেন বাচ্চুর সভাপতিত্বে এবং আশরাফুল আলম সরকারের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এমএম ফারুক,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মাসুদ রানা শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  তানভীর ইউ আহাম্মেদ  ও শফিউল্লাহ আনসারী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর ভালুকা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। এসময় প্রধান অতিথি এমএম ফারুক শ্রীপুর উপজেলা কমিটির আংশিক নাম ঘোষণা করেন,শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় আব্দুল বাতেন বাচ্চু এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করার হয় আশরাফুল আলম সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় আল আমিন ভ্রাম্যমাণ প্রতিনিধি দৈনিক নাগরিক ভাবনা,সিনিয়র সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়,জাহাঙ্গীর আলম ফকির শ্রীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক মুক্ত আলো,সহ সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মুহিদুল আলম চঞ্চল গাজীপুর উওর প্রতিনিধি মাই টিভি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার দৈনিক মুক্ত খবর, ও সাইফুল ইসলাম নির্বাহী সম্পাদক দৈনিক অপরাধ তল্লাশি সহ-সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা হয় মোঃ মোজাম্মেল সরকার দেশ টিভি বাংলা, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় মো: আশরাফুল ইসলাম বিশেষ প্রতিনিধি একুশে নিউজ ,আইন বিষয়ক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় আসাদুজ্জামান গাজীপুর জজকোর্ট, সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় আলমগীর হুসাইন জজকোর্ট গাজীপুর, সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় সোহাগ রানা জজকোর্ট গাজীপুর, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় আব্দুর রহিম শ্রীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক গনজাগরণ,প্রচার সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় উমর ফারুক মাহি শ্রীপুর উপজেলা প্রতিনিধি নিউজ ২১বাংলা টিভি, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন রনি শ্রীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক মাতৃজগত,অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে নাম ঘোষণা করা হয় মো:রিপন মিয়া গাজীপুর প্রতিনিধি দৈনিক বাংলা খবর প্রতিদিন। আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।