হোমনায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লার হোমনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দড়িচর উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গনির সভাপতিত্বে ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাবিকুন্নাহার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ নছর, দড়িচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ বাকী। ইউপি ২নং ওয়ার্ড সদস্য মোঃ সালাউদ্দিন, ইউপি ৬নং ওয়ার্ড সদস্য মোঃ কামাল মিয়া, ইউপি ৭নং ওয়ার্ড সদস্য মোঃ ইসমাইল হোসেন, দড়িচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম প্রমুখ। হোমনা উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় আগামীর বাংলাদেশ গঠনে স্থানীয় পর্যায়ের তরুণরা তাদের চিন্তা-ভাবনা রঙিন কাগজে লিখে মতামত প্রদান করেন। এরপর সকলে মিলে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে এবং পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূন্যতার প্রচারণা র্যালী করেন।