হোমনায় দুলালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৭ জানুয়ারি, ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচয় পর্ব উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ই জানুয়ারী) বিকেলে দুলালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুলালপুর বাজার মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে দুলালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র আহবায়ক সানাউল্লাহ সরকার, সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (ভিপি রাজা), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেফালী বেগম, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি অহিদুজ্জামান মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু সরকার প্রমুখ। এসময় আরো উপস্থিত, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সাত্তার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, রামকৃষ্ণপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ অলী ভুঁইয়া প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে ভিটি-কালমিনা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।