হোমনায় টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ

১৭ জানুয়ারি, ২০২৫ | ৩:১৫ অপরাহ্ণ
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ৯০৮ জন কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। ৪৭৫ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল। কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, টিসিবির পণ্য পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিলার উসমান বাঘা।