হোমনায় কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লার হোমনার আছাদপুর ইউনিয়ন কৃষক দলের কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে হোমনা উপজেলা কৃষক দলের আয়োজনে আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া-চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আছাদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এসএম শিবলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তাররুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির আহবায়ক সানাউল্লাহ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, যুগ্ম আহবায়ক শেফালী বেগম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি জগরুল ইসলাম জগলু, আছাদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রফেসর আব্দুল গনি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ নজু প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু সরকার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ। এসময় আছাদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকল কৃষক-কৃষাণীদের মাঝে গামছা, ক্যাপ, উড়না বিতরণ করা হয়।