বেলকুচি প্রেসক্লাবের সদস্য টুটুল শেখের মেয়ে ফাইজার জন্মদিন পালন

২২ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক টুটুলের মেয়ে ফাইজার শুভ জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সেন-ভাঙ্গাবাড়ী নিজ বাসভবনে সাংবাদিক টুটুল শেখের মেয়ে ফাইজা'র শুভ জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার পত্রিকা এজেন্ট নানা দৌলত মন্ডল, বেলকুচি উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মমতাজ বেগম, পরিবারের সদস্যগণসহ বিভিন্ন আত্মীয় স্বজনবর্গ।