ঢাবি এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় আহত সারজিস আলম

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৮ অপরাহ্ণ
আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছে। আজ বুধবার(৫ফেব্রুঃ)রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে।আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা নেন। আহত সারজিস আলম বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে। ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাবির হোসেন বলেন, উনার বাম চোখে একটা স্টিচ সিলি দেয়া হয়েছে তবে তিনি সুস্থ আছেন।