রাজধানীতে বিদ্যুৎশকে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ একটি বাসায় ইলেকট্রিকে কাজ করার সময় মোঃ ইয়াসিন (২৫) ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎশকে মৃত্যু হয়েছে। সোমবার(১০ ফেব্রুঃ)বিকেল ৫ :৩০ এর দিকে এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টাই মৃত ঘোষণা করে। তার সহকর্মী শহীদ বলেন, নিহত ইয়াসিন পেশা ইলেকট্রিক মিস্ত্রি আজ বিকেলের উত্তর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক রোড এলাকার ১১৫/১ নম্বর বাসায় ফ্যান লাগানোর সময় বিদ্যুৎলাইনের সুইস দেওযার সময় বিদ্যুৎশক হয়ে অচেতন হয়ে পড়ে।পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়।এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো বলে, নিহত ইয়াসিন হাজিরবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।