রাজারহাটে ভেঙ্গে দেয়া হলো অবৈধ ইট ভাটার স্থাপনা
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫০ অপরাহ্ণ
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম , দৈনিক বাংলাখবর প্রতিদিন
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্বে রাজারহাটে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান। অভিযানে উপজেলার মেসার্স এডিবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইট ভাটা বন্ধ করনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ইট ভাটার চুল্লিতে পানি প্রবেশ করার মাধ্যমে চুল্লিটি অকার্যকর করা হয় এবং অন্যান্য স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। সোমবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান এর সত্যতা নিশ্চিত করেন।