শৈলকুপা ১০নং বগুড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
কৃষি ও কৃষকের উন্নয়নে নিবেদিত ঝিনাইদহের শৈলকুপার কৃষকদল। অর্থনৈতিকভাবে উপজেলার বৃহৎ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কৃষকদলের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রবিবার বিকেলে বগুড়া ইউনিয়নের শিতালী বাজারে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু। মোঃ বাবুল হোসেন মোল্লা সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, শৈলকূপা উপজেলা বিএনপি। জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- নাজমুল হোসেন মিলন, যুগ্ম আহবায়ক ঝিনাইদহ জেলা কৃষক দল। এছাড়াও উপস্থিতি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাহিদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমদাদুল হক আকুল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন জোয়ার্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, পৌর ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন,সদস্য সচিব রকি, বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল ও সাধারন সম্পাদক জামিরুল ইসলাম মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। কৃষক সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের খাঁন।