হোমনায় বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ

১ মার্চ, ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩ নং দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ছোট ভাই মো. জালাল উদ্দিন সরকার। শনিবার (১ মার্চ) দুপুরে ৩নং দুলালপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন সরকার জানান, "দুলালপুর ইউনিয়নকে মাদক মুক্তকরার লক্ষ্যে আমার ভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে গ্রামবাসি দুলালপুর কাশিপুর গ্রামের মাদক কারবারিদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহন করেন। তাদেরকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য আহবান জানাই। তিনি বলেন, এই চিহৃিত চক্রটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিক ভাবে আমাদের মান-সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম "আলোকিত দুলালপুর" নামক একটি ফেসবুক আইডি থেকে আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে নানা রকম কুরুচিপূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য পোস্ট করে গুজব এবং কুৎসা রটাতে থাকে। যা আমাদের জন্য মান হানিকর। যা কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা এ মিথ্যা ও বানোয়াট গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত ফেইজবুক আইডির মালিক কে খুজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে আমি এবং আমার ভাই বাদী হয়ে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ডায়েরী নং -১১৯০ তারিখ ২৮/২/২০২৫ খ্রি." হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।