হোমনায় আয়েশা জামান এন্ড শেখ রূপা ফাউন্ডেশনের উদ্বোধন

২ মার্চ, ২০২৫ | ১২:৫৪ অপরাহ্ণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় আয়েশা জামান এন্ড শেখ রূপা ফাউন্ডেশনের শান্তি নিবাস বৃদ্ধাশ্রম ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলহাজ্ব মফিজুল ইসলাম সুমন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ রোকন উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আলহাজ্ব আব্দুর রশিদ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ডিরেক্টর মোঃ ইসমাইল হোসেন সিরাজী, গ্রীন লাইফ হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোঃ নাজমুল হোসাইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারি ড. মোঃ মফিজুর রহমান, পাসপোর্ট ইমিগ্রেশনের পরিচালক মোঃ সাইদুর রহমান রোকন, সাবেক নৌ কমান্ডার মোঃ ওয়ালী উল্লাহ, রাজউক কর্মকর্তা মাসুক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডিরেক্টর একেএম মহিউদ্দিন আহমেদ, সারমানো এনার্জি লিমিটেডের পরিচালক কাজী মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান বাবুল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মাত্রা নার্সারির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.হাবিবুর রহমান (হাবিব)। এছাড়াও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন, আমরা অসহায় বৃদ্ধ মানুষদের থাকা খাওয়া ও সুচিকিৎসার লক্ষে বৃদ্ধাশ্রম নির্মান করেছি। ছোট থেকে আমার স্বপ্ন ছিল একটা বৃদ্ধাশ্রম করার সেই লক্ষ্যে আমার এই উদ্যোগ। আশা করি সকলের পরামর্শ ক্রমে আমাদের এই বৃদ্ধাশ্রমের অসহায় মা-বাবা নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। এছাড়াও অতিথিগণ বলেন প্রত্যন্ত অঞ্চলে বৃদ্ধাশ্রম করাটা খুবই প্রশংসনীয়। আশাকরি এই বৃদ্ধাশ্রমের মাধ্যমে অসহায় বাবা-মা গণ অত্যন্ত সুন্দর ভাব জীবন যাপন করতে পারবেন।