একাধিক স্বামী থাকার পরও ফ্রান্স প্রবাসীকে ফাঁসিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ

শরীর দেখিয়ে ধনাঢ্যদের ফাঁসানোই ঈশিতার কাজ: পর্ব-১

১৮ মার্চ, ২০২৫ | ১২:৩৬ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিবাহিত স্বামী থাকার পরও ফ্রান্স প্রবাসীকে বিয়ে করে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ঈশিতা (২৫) নামের এক বিবাহিত প্রতারক যুবতীর বিরুদ্ধে। যার অনুসন্ধান করতেই বেরিয়ে আসতে শুরু করেছে একের পর এক নোংরামির ভয়াবহতা। সেই ভয়ংকর প্রতারণার ফাঁদে এবারের শিকার ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম। রাজশাহীর বোয়ালিয়া থানা সিরোইল মটপুকুর গ্রামের মৃত ইউসুফ আলীর মেয়ে ঈশিতা। আর ভুক্তভোগী নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থানার জালকুড়ি গ্রামের মোঃ শরীফ হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম। ভুক্তভোগী প্রবাসী সাইফুল ইসলাম বলেন, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ঈচিতার সাথে পরিচয় হয় তার। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে কিছুদিন যেতেই ঈশিতা অনবরত বিয়ের জন্য চাপ দিতে থাকলে ২৬ মে ২০২২ সালে তারা নোটারী পাবলিকের মাধ্যমে কোর্ট এফিডেভিট করে বিবাহ্ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের ৪০ দিন পর ভুক্তভোগী জানতে পারেন, ইতিপূর্বে ঈশিতার দুইবার বিবাহ হয়েছিলো। তার মধ্যে প্রথম স্বামীর পক্ষের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শুধু তাই নয়, স্বামী থাকাকালীন সময়ে তিনি মিথ্যা কথা বলে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেকে কুমারী বলে আরেক প্রবাসীকেও বিবাহ্ করেন। পরবর্তীতে কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ঈশিতার দ্বিতীয় স্বামীর সাথে সংসার অব্যাহত রেখেছিলেন এবং তৃতীয় স্বামী হিসেবে ভুক্তভোগী প্রবাসিকে বিবাহ্ করেন। প্রবাসি সাইফুল ইসলাম ঘটনা জানতে পারলে ঈশিতা তার দ্বিতীয় স্বামীকে ২১ জুন ২০২২ সালে তালাকের নোটিশ প্রেরণ করেন। ভুক্তভোগী প্রবাসি সাইফুল ইসলাম কাজের সুবাদে ফ্রান্সে গেলে ঈশিতা নানা কৌশলে সাইফুলের থেকে হাতিয়ে নিতে থাকে মোটা অংকের টাকা। সাইফুল ইসলাম বলেন, ঈশিতা একাধিক পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত। যার একাধিক ভিডিও ও ছবি তার নিজ হোয়াটস্এ্যাপ গ্রুপে শেয়ার করে। ভবিষ্যতে আইনি ও সামাজিক বিচার মোকাবিলার প্রয়োজনে প্রতিটি ভিডিও এবং স্টিল পিকচার ও তথ্য সংগ্রহ করে রেখেছেন ভুক্তভোগী সাইফুল। তবে ভুক্তভোগী সাইফুল ইসলাম ঈশিতার বিবাহে বিষয় জানতে অনেক দেরি হয়ে গেছে। অভিযোগ এসেছে, এরই মধ্যে বিভিন্ন উসিলায়, বিভিন্ন ছলনায়, বিভিন্ন কৌশলে ঈশিতা প্রবাসী সাইফুলের নিকট থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার কঠোর পরিশ্রমের টাকা নিয়ে এমন প্রতারণা করবে ঈশিতা তা তিনি কখনই কল্পনা করেননি। এভাবেই সংক্ষিপ্ত ঘটনার বিবরণ দেন প্রবাসী সাইফুল। তবে তিনি হাল ছাড়ার পাত্র নন। তিনি জানান, শিঘ্রই দেশে ফিরবেন তিনি। আইন আদালতের দারস্থ হবেন বলে জানান সাইফুল। এ বিষয়ে জানতে চাইলে ঈশিতা বলেন, সাইফুলকে তিনি অনেক ভালবাসেন। খারাপ মানুষের সঙ্গ পেয়ে তিনি বিপথে পরিচালিত হয়েছেন। তবে এ নিয়ে তিনি অনুতপ্ত বলে বোঝানোর ভান করেন। প্রবাসী স্বামী থেকে অর্ধকোটি টাকা নিয়ে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ঈশিতার মা নূর বানু বলেন, আমার মেয়েকে সাইফুল শারীরিক ও মানুষিক নির্যাতন করেছে। এছাড়া টাকা সম্পর্কিত কোন বিষয়ে জানেন না তিনি। অন্য সব প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান ঈশিতার মা নূর বানু। তবে তাদের বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রবাসী সাইফুল ইসলাম। তিনি জানান, ইনোসেন্ট চেহারা দেখে প্রেমে পড়েছিলাম। সংসার করবো বলে বিবাহ্ করেছিলাম। ৪০দিন পরেই জানলাম তার রুপের গোপন রহস্য। এখানে অত্যাচার আর নির্যাতনের সময় পেলাম কোথায় ? এটাতো পাগলেও বিশ্বাস করবে না। তিনি বলেন, এখন কোন অজুহাত শুনতে চাই না। আমি আমার পরিশ্রমের অর্ধ কোটি টাকা ফেরত চায় বলে জানান প্রবাসী সাইফুল ইসলাম। ঈশিতার নোংরামি ও পরপুরুষ আসক্তির কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে ভুক্তভোগী সাইফুল সহ গণমাধ্যমের হাতে এসেছে। নিজের খোলামেলা শরীর দেখিয়ে কিভাবে ঈশিতা পুরুষদের টার্গেট করে আকৃষ্ট করে- সে বিষয়ে বিস্তারিত আসছে পরের পর্বে।