বেতন বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

২৭ মার্চ, ২০২৫ | ১:৩৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস সহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। সেখানে টিএনজেড গ্রুপের শ্রমিক কর্মচারীবৃন্দের ব্যানারে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন। দেখা যায়, শ্রম ভবনের সামনে কয়েকশ পোশাক শ্রমিক অবস্থান নিয়েছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন। এ সময় শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। বিক্ষোভকারীদের দাবি, মালিক পক্ষ আরামে থাকলেও শ্রমিকদের বেতন ভাতা নিয়ে গড়িমসি করছে। এতে স্টাফদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। তাই সরকারের সহায়তা কামনা করছে শ্রমিকরা।