নিঃশঙ্কভাবে দেশে ফিরলেন মৌলিক বাংলা দল ইংল্যান্ডের সভাপতি নিযাম এম রহমান
দীর্ঘ ১৬ বছর পর মৌলিক বাংলা পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য চ্যাপ্টারের সভাপতি নিযাম এম রহমান অবশেষে ভয় ও সীমাবদ্ধতা ছাড়াই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন। ঢাকা এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে মৌলিক বাংলা দলের সাধারণ সম্পাদক মোঃ ফুয়াদ সাকী বলেন- প্রবীণ ব্রিটিশ-বাংলাদেশি রাজনীতিবিদ নিযাম এম রহমান অতীতে বাংলাদেশে খুব সংক্ষিপ্তভাবে দু’বার এসেছিলেন—২০১৪ সালে মায়ের ইন্তেকালের সময় এবং তারও আগে একবার। কিন্তু উভয়বারই তিনি ভয়ের পরিবেশে, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলার আশঙ্কায় দ্রুত দেশ ছাড়তে বাধ্য হন। কিন্তু এবারের আগমন ভিন্ন—এবার তিনি এসেছেন আত্মবিশ্বাস, সাহস ও লক্ষ্য নিয়ে। ইনশাআল্লাহ নতুন এক বাংলাদেশ গঠনের বিনির্মানে উনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ় প্রত্যাশী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তাকে স্বাগত জানান মৌলিক বাংলা পার্টির নেতাকর্মী ও সমর্থকগণ। তিনি ঢাকায় দলের প্রধান কার্যালয় পরিদর্শন করবেন এবং এরপর কিছুদিন ঢাকায় অবস্থান করে নিজ জেলা মৌলভীবাজার, সিলেট এর উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি তার মাতৃ-পিতার কবর জিয়ারত করবেন। এক আবেগঘন বার্তায় নিযাম এম রহমান বলেন: “আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কেমন অনুভব করছি। আমার মা-বাবা যেখানে চিরনিদ্রায় শায়িত, আজ সেখানে ফিরে এসেছি কোন ভয় ছাড়াই। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমি এসেছি। আমরা সবাই একত্রিত হয়ে যদি কাজ করি, তাহলে এ দেশ হতে পারে শান্তির, ন্যায়ের ও সম্ভাবনার বাংলাদেশ।” যুক্তরাজ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের পর, তিনি এখন নিজ মাতৃভূমির জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার নেতৃত্বে মৌলিক বাংলা পার্টি একটি নীতিনির্ভর, দুর্নীতিমুক্ত ও সকল নাগরিকের অধিকার নিশ্চিতকারী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।