এটিএম বুথে কিশোরী ধর্ষণের ঘটনায় নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

১৭ জুন, ২০২৫ | ৫:২৩ অপরাহ্ণ
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে একটি এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪০) নামে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশি টাকার বেতনে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীটিকে ডেকেছিলেন তিনি। গত সোমবার রাতে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে এটিএম বুথের নিরাপত্তা প্রহরী লিটনকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। লিটন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া বাসায় থেকে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।