র‍্যাব-১২’র অভিযানে সলঙ্গা থেকে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১ জুলাই, ২০২৫ | ১০:১৬ পূর্বাহ্ণ
রেজাউল ইসলাম, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে র‌্যাব-১২, অধিনায়কের দিকনির্দেশনায় গত ৯ জুলাই বিকালে র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে এক প্রেস রিলিজ এর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ দুলাল ফকির (২৯), পিতা- মোঃ আব্দুর রহিম ফকির, সাং-মন্ডলপাড়া, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।