বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক-সমন্বয় পরিষদ

সড়ক পরিবহন আইন সংশোধন ও মালিক শ্রমিক সমস্যার সমাধানে আট দফা দাবি

২৭ জুলাই, ২০২৫ | ৪:০২ অপরাহ্ণ
মোঃ রিপন শেখ, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিদ্যমান সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনসহ মালিক শ্রমিকদের নানামুখী সমস্যা সমাধানের লক্ষ্যে ৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব মো: সাইফুল ইসলাম। এসময়, মালিকদের ব্যবসায়িক স্বার্থ ও শ্রমিকদের ন্যায্য অধিকার সমুন্নত রেখে সড়ক ব্যবস্থাপনা পরিচালনার স্বার্থে আগামী ১৫ দিনের মধ্যে আর দফা দাবি নিরসনে সরকারকে সময় বেঁধে দেওয়া হয়। উল্লেখিত, ৮ দফা দাবির মধ্যে অন্যতম হলো সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ১০৫ ধারা সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ থেকে ৩০ বছর করা সহ বায়ু দূষণ করে পুরাতন গাড়িকে অযোগ্য বলে ঘোষণা দেওয়া, বাণিজ্যিক যানবাহনের অগ্রিম আয়কর বেগুন থেকে কমিয়ে পূর্বের অবস্থায় আনা, দুর্ঘটনা কবলিত গাড়ি বিদ্যমান আইন অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে মালিক কে হস্তান্তর করা, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি করা এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করা। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আব্দুর রহমান দুদু ও সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির খান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন আহবায়ক কাজী মোঃ জোবায়ের মাসুদ।