পাইকগাছায় যুব সমাজের মতবিনিময় সভা

১ আগস্ট, ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ
মোঃ ইসমাইল হোসেন, খুলনা প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনার পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের তোকিয়া পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২তলায় যুব সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলার সকল উপজেলা থেকে হাজার হাজার যুবক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩ টার আগেই তীব্র গরমকে সহ্য করে উচ্ছসিত যুবকরা স্কুলের ২য় তলায় উপস্থিত হতে থাকে। মঞ্চে রয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথী সহকারী মহাব্যবস্থাপক বাংলাদেশ হাউস বিল্ডিং জনাব মোঃ শাকিল হোসেন সুমন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোঃ বাহারুল ইসলাম এ্যাডভোকেট সাতক্ষীরা জজ কোর্ট। তোকিয়া গদাইপুর যুব সংঘের কমিটি তৈরি হয়েছে। যার সভাপতি মোঃ সাইদুল পাড়, সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন রানা। সমাবেশে সভাপতিত্ব করছেন তোকিয়া মসজিদ কমিটির সভাপতি মোঃ আশরাফুজ্জামান লাচ্চু। সঞ্চলনা করছেন যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন রানা।