বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের র্যালি অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলকুচি উপজেলা ও পৌর ও স্বেচ্ছাসেবক দলের উদ্দোগে র্যালি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বুধবার বিকালে বেলকুচি সরকারি কলেজ মাঠ শুরু হয়ে বেলকুচি থানার গেটে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক এস এম হাসেমী দিপু। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার সাবেক সদস্য সচিব বনি আমিন,জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সাবেক দপ্তর সম্পাদক মজনু শিকদার, পৌর বিএনপি সাবেক সদস্য জাহিূুল হক মুক্তা, মামুন হোসেন বরাদ এবং উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিক । সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম, পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাজীব হোসেন এবং সহযোগিতায় খাইরুল ইসলাম আইয়ুব সদস্য সচিব উপজেলা সেচ্ছাসেবক দল। আরও উপস্থিত ছিলেন ওমর ফারুক পলাশ আহবায়ক বেলকুচি পৌর, সেচ্ছাসেবক দল , রেজা প্রামাণিক সদস্য সচিব বেলকুচি পৌর সেচ্ছাসেবক দল।