ডিএমপির সাবেক এডিসি নাজমুল ইসলাম চাকরি থেকে বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিনা অনুমতিতে অনুপস্থিত ও পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির সাবেক এডিসি ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলাম কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ২৩ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ ও পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ২৩ এপ্রিল থেকে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।