ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফিরবে: অর্থ উপদেষ্টা

৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে- উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে। গত বছরের ৫ অগাস্টার পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে ছাড়া ছিলো, তারাও চাঁদাবাজির পেছনে আছে। যারা চাঁদাবাজি করে, তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।’ তিনি বলেন, ‘চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তীকালীন সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।’