শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

১০ নভেম্বর, ২০২৫ | ১১:০৭ অপরাহ্ণ
মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের মোঃ আল আমিন খানের সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নবেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলার জন্য সাইকেল নিয়ে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।  পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে। শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা মোঃ হাছেন আলী খান। সোমবার সকালের দিকে স্থানীয়রা বিলের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক , দৈনিক বাংলা খবর প্রতিদিন পএিকা কে জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।