এখন থেকে নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা: আইন উপদেষ্টা
৭ ডিসেম্বর, ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
কওমি মাদরাসার ডিগ্রিধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রি করতে পারবেন (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সুখবর দেন। আসিফ নজরুল লিখেছেন, ‘এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। তিনি লিখেছেন, ‘আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।’ তিনি আরও লিখেছেন, ‘আজ থেকে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’