রাজারহাটে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:০৮ পূর্বাহ্ণ
রেজাউল হক, কুড়িগ্রাম , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে নবযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা,জুলাই যোদ্ধা, সাংবাদিক,সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: গোলাম রসূল রাখি,রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ,রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ আহমেদ,অধ্যক্ষ আবুল হোসেন সরকার,উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,এনসিপি নেতা রাশেদুল ইসলাম,দৈনিক ইত্তেফাক ও নিউ নেশন প্রতিনিধি আরিফুল ইসলাম,কান্ট্রি টু'ডে প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,আল মিজান মাহিন সহ অনেকে।