মহান বিজয় দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য "মুক্ত বাংলায়" শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইবি শাখা ছাত্রদলের সদস্যরা। এসময় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, আবু সাইদ রনি ও আব্দুল্লাহ আল মামুন, রাকিব হাসান স্বাক্ষর,রকি হোসেন, উল্লাস মাহমুদসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এদিন সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় সমবেত হয়। পরে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব নসরুল্লাহ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।