শ্রীপুরে মডেল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
"গাজীপুরের শ্রীপুরে যেখানেই অন্যায়, সেখানেই প্রতিরোধ" এই স্লোগানকে সামনে রেখে শ্রীপুর মডেল প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিক নির্যাতন রোধ, পেশাগত মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। আজ ২৬ শে ডিসেম্বর ২০২৫ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শ্রীপুর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শ্রীপুর মডেল প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করবে। সমাজের প্রতিটি কোণায় ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সোচ্চার ভূমিকা পালন করবেন। সাংবাদিক সুরক্ষা ও জনকল্যাণ: সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় বর্তমান সময়ে সাংবাদিকদের ওপর হামলা হওয়া বিভিন্ন নির্যাতনের বিষয়ে। বক্তারা বলেন- পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর কোনো ধরনের হামলা বা হয়রানি বরদাস্ত করা হবে না। যেকোনো সাংবাদিক নির্যাতিত হলে শ্রীপুর মডেল প্রেসক্লাব সম্মিলিতভাবে তার পাশে দাঁড়াবে। জনগণের কণ্ঠস্বর: এলাকার সাধারণ মানুষের সমস্যা, অভাব-অভিযোগ এবং অধিকার আদায়ের লড়াইয়ে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখবেন। অন্যায়ের প্রতিবাদ: অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, সত্য প্রকাশে শ্রীপুর মডেল প্রেসক্লাবের সদস্যরা পিছুপা হবেন না। মতবিনিময় সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, "শ্রীপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা এলাকার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বেন। আমাদের মূল লক্ষ্য হলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্ধকার দূর করা এবং আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখা। আমরা শুধু খবর সংগ্রহ করি না, আমরা পরিবর্তনের কারিগর হিসেবে কাজ করতে চাই।" উক্ত মতবিনিময় সভায় শ্রীপুর মডেল প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষে শ্রীপুরের উন্নয়ন ও সাংবাদিকদের ঐক্যের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত মাধ্যমে সম্পন্ন করা হয়।