রাজারহাটে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদয় ঐক্য পরিষদের ঘোষিত নবম জাতীয় পে-স্কেলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:২২ অপরাহ্ণ
মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজারহাট, কুড়িগ্রাম , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদয় ঐক্য পরিষদের ঘোষিত নবম জাতীয় পে-স্কেলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট উপজেলা পরিষদ ভবনের সামনে আজ রবিবার (১লা ফেব্রুয়ারী) সকাল ১০.২০ ঘটিকা হইতে ১০.৫০ ঘটিকা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এ-সময় রাজারহাট উপজেলা পরিষদে সকল দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, *জনাব মোঃ শাহ আলম সরকার* উপজেলা সমাজ কল্যাণ অফিসার রাজারহাট। উক্ত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, *রাশেদুল হোক শাহীন* জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর রাজারহাট উপজেলা, *জাহাঙ্গীর আলম* উপজেলা সমাজসেবা অভিধি দপ্তর *মুকুল মিয়া* উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, সহজ সকল দপ্তরের কর্মচারীবৃন্দ। উক্ত অবস্থান কর্মসূচি চলাকালীন সময় বক্তারা ০১,০২,০৩ ফেব্রুয়ারি সকাল ৯ টা হইতে ১১:০০ টা পর্যন্ত কর্ম বিরতিতে থাকার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে পে স্কেল বাস্তবায়ন না হলে *যমুনা অভিমুখে যাওয়ার কথা বলা হয়* এবং দিনব্যাপী কর্ম বিরতিতে যাওয়ার কথাও বলেন।