একুশে পদক পাচ্ছে ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
২০২৬ সালের জন্য ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। পদকপ্রাপ্তরা (ক্যাটাগরি অনুযায়ী): চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা সংগীত (মরণোত্তর): এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু সংগীত (দলীয়): ব্যান্ড দল ওয়ারফেজ সাংবাদিকতা: শফিক রেহমান চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার স্থাপত্য: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম লোকজ সংস্কৃতি: ইসলাম উদ্দিন পালাকার শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার ভাস্কর্য: তেজস হালদার জস নৃত্য: অর্থী আহমেদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকের জন্য মনোনীত করেছে।