গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া সুস্থ গণতন্ত্র সম্ভব নয়: জামায়াত আমির
১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই’— এমন মন্তব্য করে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা— উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।” বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে জামায়াত আমির বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।”