ঈদের তারিখ ঘোষণা করলো তুরস্ক ও সিঙ্গাপুর
১৯ মার্চ, ২০২৬ | ১২:৪৪ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
ঈদুল ভিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। দুই দেশই ইসলামি মাস শুরুর ক্ষেত্রে প্রচলিত চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে। তুরস্ক জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ এর আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে এবং পূর্ব-গণনাকৃত চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।