পদত্যাগ করলেন ২ সহকারী অ্যাটর্নি জেনারেল
৩ এপ্রিল, ২০২৬ | ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন আহমদ মুসাননা চৌধুরী ও মুহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহিন। গতকাল বৃহস্পতিবার এ দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। প্রসঙ্গত, গত ২৫ মার্চ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষার উদ্যোগ নেন তিনি। ইতিমধ্যে গতকাল এ পরীক্ষা শেষ হয়েছে। এর মধ্যেই দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন।