রাজারহাটে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮ এপ্রিল, ২০২৬ | ১১:০৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রাম প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল রাখি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রহমত আলি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ বিলকিস বেগম,ডাঃ উম্মে কুলসুম বিউটি,ডাঃ সিদরাতুল মুনতাহা,মেডিকেল অফিসার ডাঃ আফরোজা, ডাঃ সালভি, ডাঃ মাসুদা, ডাঃ কেয়া,আরএমও ডা. প্লাবন, রেজাউল করিম এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার বিকল্প নেই। তাই প্রতিটি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।