রাজারহাটে ট্রাকের চাপায় তাজা প্রাণ ঝরলো যুবকের
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৪৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া ওই এলাকার বাঙ্গর আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপার কিংবা চলাচলের সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মামুনুর রশীদ বলেন,এখন পযন্ত কোন অভিযোগ পাইনি। মৃত ব্যক্তি'র পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন।