কুড়িগ্রামে কৃষি সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে কৃষি সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ' (চঅজঞঘউজ) প্রকল্পের আওতায় 'পার্টনার কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে রাজারহাট অফিসার্স ক্লাবে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কুড়িগ্রামের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রোগ্রামের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তদের অতিরিক্ত উপপরিচালক মেহেদী হাসান উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী সহ অনেকে।#