রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

৭ মে, ২০২৬ | ৫:৫৭ অপরাহ্ণ
মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার(৭মে)বিকেল চার(৪)ঘটিকায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীর অংশগ্রহণে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়।
শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণ করেছেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান যুগ্ম আহ্বায়ক খোকন,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখার সভাপতি সোহাগ সাধারণ সম্পাদক নাসিম ,সহ সভাপতি আহসান হাবীবসহ আরিফুল ইসলাম আরিফ, আল মিজান মানিনসহ আরো অনেকে।আনন্দ মিছিল শেষে নেতাকর্মীর মাঝে মিষ্টি বিতরন করা হয়।