রাজারহাটে ইউএনও এর উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার অভিযান কর্মসূচি পালিত

৫ জুন, ২০২৬ | ৭:২১ অপরাহ্ণ
মো.আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা তাসনিম এর উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। আজ ৫ই জুন (শুক্রবার) এ কর্মসূচি পালন করা হয়। পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলা পরিষদের বিভিন্ন জায়গায় এই অভিযান পালন করা হয়েছে। উল্লেখ্য, ব্যতিক্রম এই উদ্যোগটি উপজেলায় কখনো দেখা যায়নি। এটি অব্যাহত থাকলে উপজেলার বিভিন্ন জায়গার অপরিচ্ছন্ন জায়গা গুলো পরিস্কার হলে সর্বসাধারণের চলাফেরা পরিবেশ বান্ধব হবে বলে আশা করা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা তাসনিম বলেন, আমি ব্যাক্তিগত ভাবে এই উদ্যোগটি উপজেলা পরিষদের বিভিন্ন জায়গায় গ্রহণ করেছি এবং এটি সাপ্তাহিক অভিযান হিসেবে অব্যাহত থাকবে।