রাজারহাটে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক আয়োজিত পিকেএসএফ এর আওতায় কৃষকদের নিয়ে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে পিকেএসএফ স্পেশাল ডেভেলপমেন্ট এগ্রিকালচার এর আওতায় আরডিআরএস কর্তৃক আয়োজিত উপকরণ সরবরাহকারীদের সাথে লিড ফার্মাদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১:ঘটিকায় এ-সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আরডিআরএস শাখা ব্যবস্থাপক মো.আলীউল ইসলাম, মো.মোজাম্মেল হক টেকনিক্যাল অফিসার (ফিশারিজ), মো. সজিব আহমেদ, টেকনিক্যাল অফিসার (কৃষি)। এছাড়াও উপস্থিত ছিলেন, জৈব সার উদ্যোক্তা মাসুম বিল্লাহ, ব্যাবিলন এগ্রিসায়েন্স কোম্পানির এসপিও আব্দুল্লাহ মামুন (রওশন) সিনজেনটা কোম্পানির এসপিও তপু কুমারসহ অনেকে। সভায় বক্তারা কৃষকদের মাঝে চাষাবাদে উন্নত বীজ,৷ কীটনাশক, জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করেন। এছাড়াও কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। কৃষক সবুজ ইসলাম বলেন, ফসল উৎপাদনের ক্ষেত্রে যেসকল সমস্যা ও ক্ষতির সম্মুখীন হই আজ এখানে এসে সেই বিষয়ে পরামর্শ পেয়েছি। আশা করছি ফসল উৎপাদনে এই দিকনির্দেশনা মেনে চললে লাভবান হবো।