বিশেষায়িত ট্যাংকে মাছ চাষ করছেন নারী উদোক্তা বিথীকা রানী
খরা প্রবনঅঞ্চলে বিশেষায়িত ট্যাংকে থাই কৈ মাছ চাষ করছেন একজন নারী উদোক্তা। কুড়িগ্রামের রাজারহাট ছিনাই ইউনিয়নের (ছত্রজিৎ মৌজায়) ইটের তৈরি ট্যাংকে থাই কৈ মাছ চাষ করছেন নারী উদোক্তা বিথীকা রানী। প্রায় ২৫ হাজার লিটার পরিমাণের ইটের তৈরি নির্মিত ট্যাংকে তিনি মাছ চাষ করছেন। বিশেষায়িত ট্যাংকের মাধ্যমে মাছ চাষ আধুনিক ও নিবিড় একটি পদ্ধতি, যেখানে ছোট জায়গাতে পানি, খাবার ও অক্সিজেন নিয়ন্ত্রণ করে উচ্চমূল্যের মাছ উৎপাদন করা যায় বাড়ির আঙিনায়, খরাপ্রবণ বা পুকুর নেই এমন এলাকায় এটি দারুণ জনপ্রিয়। নারী উদোক্তা বিথীকা রানী বলেন, মাছ চাষের জন্যে পুকুর ও পর্যাপ্ত জায়গা না থাকায় এই পদ্ধতি বেঁচে নিয়েছি, এতে করে আমি সংসারের সকল কাজ সামলিয়ে সঠিকভাবে মাছের পরিচর্যা করতে পারি। তিনি আরও বলেন, ট্যাংকে মাছ চাষ শুরু করেছি মাত্র এক মাস হলো, আশা করছি এতে সাফল্যের মুখ দেখবো। এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.এমদাদুল হক বলেন,বিশেষায়িত ট্যাংকে মাছ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং এটি অত্যান্ত সহজ ও লাভজনক ব্যবসা।যদি কোনো উদোক্তা এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হন তাহলে আমরা তাকে সকল প্রকার টেকনিক্যাল সাপোর্ট প্রদান করব।