রাজারহাটে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত
কুড়িগ্রামের রাজারহাটের চাকরি পশার বিলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার(১জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ও স্থানীয় সেচ্ছাসেবীদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০টি কারেন্ট জাল, ৩০টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা সন্তুষ্ট হয়েছেন বলে গণমাধ্যম কর্মীকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দার মধ্যে থেকে একজন বলেন, মুই বাবা গরীব মানুষ মুঠাজাল দিয়া মাছ ধরং চাকিরপশার বিলে, কিন্তুু রিংজাল দিয়া নদী ভরে ফেলাইছে তাইলে মুই এলা মাছ ধরং কেমন করি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, চাকিরপশার নদীতে অবৈধ রিংজাল (চায়না দুয়ারি জাল) পুরোপুরি নিষিদ্ধ হওয়া সত্যেও কয়েকজন অসাধু মৎস্য শিকারি বেপরোয়া ভাবে মা মাছসহ দেশিও মাছ নিধন করছেন। সতর্কতা মূলক সচেতনতা তৈরি করবার পরও অবৈধভাবে মৎস্য শিকার করছে। এর আগে একাধিকবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।