রাজারহাটে ছাত্রদলের পক্ষথেকে এইচএসসি ও সমমান পরিক্ষার্থীর মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ

২ জুলাই, ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ
মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের পক্ষথেকে ২০২৬ সালের এইচএসসি/সমমান পরিক্ষার্থীর মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২জুলাই) এ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবলে পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ছাত্রদলের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক, নাসিম সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী। এসময়ে নেতাকর্মীরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানির বোতল,কলম,স্কেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। বক্তারা বলেন, শিক্ষা, ঐক্য, প্রগতি ছাত্রদলের মূলনীতি এই স্লোগানকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পক্ষথেকে সামান্য উপহার তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতে ছাত্রদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।